কিং সেজং ১৪৪৩ সালে কোরিয়ান বর্ণমালা হানগল আবিস্কার করেন। আকাশ, ভূমি ও মানুষের ধারণার ভিত্তিতে স্বরবর্ণ তৈরী করেন। বর্ণকে উচ্চারণ করার সময় ব্যবহৃত বাকযন্ত্রের অংগটি যে আকৃতি ধারণ করে তার অনুকরণে তৈরী করা হয় ব্যঞ্জনবর্ণ। হানগল খুবই পদ্ধতিসিদ্ধ ও বিজ্ঞানসিদ্ধ হওয়াতে যে কেউ সহজে এই বর্ণ মালা শিখতে পারে এবং এই দিকটি স্বীকৃতি পেয়ে হানগল ১৯৯৭ সালে ইউনোস্কোর বিশ্ব স্মরণিকার মর্যাদা পায়।
কোরিয়ার জাতীয় পতাকাকে বলা হয় থেখুগগি। ইহা লাল, নীল এবং সাদা রং এর সমন্বয়ে গঠিত। মাঝের বৃত্তের রঙ দুইটি দুই অর্থে ব্যবহৃত হয়। লাল রঙ উদারতা এবং পজিটিভিটি বুঝায় নীল আশার প্রতীক এবং নিগেটিভিটি বুঝায়। চার কোনায় যে চারটি চিহ্ন আছে সেগুলোকে খুই বলে। খুই চারটি অর্থ স্বর্গ, মৃত্যু, সূর্য, চন্দ্র, সময়, চারদিক বুঝায়।

Comments
Post a Comment